জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ছবি- প্রতিনিধি

নীলফামারীর ডোমার পৌরসভায় ১৪কোটি টাকা ব্যায়ে ৫টি প্যাকেজের মাধ্যমে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরমধ্যে ৩টি মাষ্টার ড্রেন এবং ২টি সংযোগ ড্রেন রয়েছে। এর মধ্যে ৩টি প্যাকেজে কাজ চলমান রয়েছে অপর দুটি প্যাকেজের কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভা কতৃপক্ষ।

রংপুর বিভাগের ৯পৌরসভা উন্নয়ন প্রকল্প (আরডিএনপিপিআইডিপি)এর আওতায় ডোমার পৌরসভার ড্রেন নির্মাণের লক্ষ্যে ৫টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত করা হচ্ছে। চলমান ৩টি প্যাকেজের মধ্যে প্রধান সড়ক সংলগ্ন বনওয়ারী লাল আগরওয়ালার মোড় হতে উপজেলা পরিষদের পিছন পর্যন্ত ১১৬০মিটার ড্রেন ৪কোটি ৬৫লাখ, ৬২হাজার ২৭টাকা।

পৌরসভার ৩নং ওয়ার্ডে আলী হোসেন মেম্বারের বাড়ি হতে শালকী নদী পর্যন্ত ৪৬৩মিটার সংযোগ ড্রেন ৮৪লক্ষ ৫হাজার ১২১ টাকা ব্যায়ে ড্রেন নির্মাণ কাজ চলছে। অপরটি

ডাক বাংলো থেকে শালকি নদী পর্যন্ত ড্রেন নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৪কোটি ৪৮লাখ ৯৯হাজার ৯৩৬টাকা।

ডোমার পৌরসভার প্রকৌশলী কামরুল ইসলাম জানান, ড্রেন নির্মাণ করা হলে, পৌর বাসীর জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাসনসহ নানাবিধ সমস্যা নিরসন হবে। নির্মাণ কাজের বিষয়ে আমাদের সার্বক্ষণিক তদারকি রয়েছে।

ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, নীলফামারীর অভিভাবক সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্তমানে এ্যাবের আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রচেষ্টায় রংপুর বিভাগের ৯পৌরসভা উন্নয়ন প্রকল্পে ডোমার পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে। ড্রেন নির্মাণ হলে জলাবদ্ধতা ও পানি নিষ্কাসনে পৌরসভা বাসী সুফল ভোগ করবেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডোমারে ড্রেন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত