দিনাজপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর কোতোয়ালী থানার দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানা (৪২) ও তার স্ত্রী লাকি বেগম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন