জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে ৭৫ হাজার টাকা পেল প্রতিভা যুব উন্নয়ন সংস্থা

ছবি- প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা যুব উন্নয়ন সংস্থাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি এ অনুদান পেয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে গুরুদাসপুরের প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাসেল আহমেদ জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের কাছ থেকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

সংগঠন সূত্রে জানা যায়, অনুদানের অর্থ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে। দীর্ঘদিন ধরে প্রতিভা যুব উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল। আইসিটি শিক্ষার প্রসারে রয়েছে প্রতিভা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া নারীদের দক্ষতা উন্নয়নে রয়েছে দর্জি প্রশিক্ষণ সেন্টার। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের শিক্ষা, প্রশিক্ষণ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করে আসছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে ৭৫ হাজার টাকা পেল প্রতিভা যুব উন্নয়ন সংস্থা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা যুব উন্নয়ন সংস্থাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি এ অনুদান পেয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে গুরুদাসপুরের প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাসেল আহমেদ জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের কাছ থেকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

সংগঠন সূত্রে জানা যায়, অনুদানের অর্থ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে। দীর্ঘদিন ধরে প্রতিভা যুব উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়ন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল। আইসিটি শিক্ষার প্রসারে রয়েছে প্রতিভা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। এছাড়া নারীদের দক্ষতা উন্নয়নে রয়েছে দর্জি প্রশিক্ষণ সেন্টার। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের শিক্ষা, প্রশিক্ষণ ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করে আসছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত