জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাপাহারে শারদীয় দুর্গোৎসবে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

ছবি- প্রতিনিধি

নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী ৮৭ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দ থেকে উপজেলার ২০টি পূজামণ্ডপের আওতাভুক্ত ৮৭ জন নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিলীপ চন্দ্র সাহা।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার এ উদ্যোগকে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সম্প্রীতির বন্ধন জোরদারের একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাপাহারে শারদীয় দুর্গোৎসবে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী ৮৭ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দ থেকে উপজেলার ২০টি পূজামণ্ডপের আওতাভুক্ত ৮৭ জন নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিলীপ চন্দ্র সাহা।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার এ উদ্যোগকে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সম্প্রীতির বন্ধন জোরদারের একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত