জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

আসন্ন ঙইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর পক্ষে এক বিশাল নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড (হোসেন নগর-আমতলী) বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভাটি হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আঃ করিম মীরের সভাপতিত্বে ও যুবদলের নেতা শ্যামল মীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সহ-সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (বি.এ),গোবিন্দপুর উচ্চ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ, অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন,বেল্বো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, নারায়ণপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শের আলী, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ,অর্থ সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃরতন সরকার,বিশিষ্ট শিল্পপতি মোঃ শিপন মীর,বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ মাহালম আহমেদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া, সাবেক সদস্য মোঃ হারিছুল হক (মেম্বার), মোঃ মোসলেহ উদ্দিন (মেম্বার),বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাদেক,বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির শরিফ, সমাজ সেবক জহিরুল হুদা ইউনুস, সহকারী শিক্ষক মোঃ ছফিউল্লাহ মাষ্টার,নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ গাউছি আলম,আশরাফুল ইসলাম'সহ স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হোসেন নগর-আমতলী গ্রামের বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা আসন্ন নির্বাচনে রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া নারায়ণপুর ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত