জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাঘার আলাইপুর-গোকুলপুর ঘাটে বালু উত্তোলনে জরিমানা

ছবি : প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর-গোকুলপুর পদ্মা নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বাঘা থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দন্ডিত দুই জন হলেন - বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্ৰামের মৃত আব্দুর রহমানের ছেলে মিন্টু রহমান, গোকুলপুর গ্ৰামের মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা ।

সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্ধারিত বালু মহালের বাইরে গিয়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিশেষ করে নদী ভাঙন রোধে নির্মিত স্পার বাঁধের পাশ থেকে বালু তোলায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে এলাকাবাসী এর আগেও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সরকারি ইজারার বাইরের স্থান থেকে বালু লুট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলার  পাকুড়িয়া এলাকায় আই-বাঁধ এর পাশে নদীর তলদেশে বালি উত্তোলনের একাধিক মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বাঁধের পাশেই ফেলা হচ্ছে বালুর বিশাল স্তূপ। সেখান থেকে ট্রাক ও ট্রলিতে করে বালি বিক্রি করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে  বালু উত্তোলনের জন্য নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বা উত্তোলনে সহায়তা করা থেকে বিরত থাকতে এবং নদীর বাঁধ রক্ষায় সকলকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ করা হয়।

এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাঘার আলাইপুর-গোকুলপুর ঘাটে বালু উত্তোলনে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত