জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরের পূবাইলে আপন ভূবন রিসোর্টে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ফ্যানস ফ্যামিলি এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-০১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও গভর্নর, বোর্ড অফ গভর্নরস ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,  আলহাজ্ব মাও: শাহ্ মো: নেছারুল হক, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ চাদপুরী, মিছবাহুল উলুম কামিল মাদরাসা ঢাকা'র অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমদ, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী হুজুরের নাম বাদ পড়ছে সহ ঝালকাঠি এনএস কামিল মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান এবং সদস্যসচিব ও এসিসট্যান্ট এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আরিফুর রহমান। এ ছাড়াও এনএস কামিল মাদ্রাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মাদ্রাসার দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী।

দিনভর নানা অনুষ্ঠান ও আনন্দ-উৎসবে মুখর ছিল আয়োজন। পাশাপাশি, এনএসের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে দেশের খ্যাতিমান বিনোদনশিল্পীরাও এ আয়োজনে তাঁদের পরিবেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা এনএসের বিভিন্ন স্মৃতিচারণে ফিরে যান ক্যাম্পাসের দিনগুলোর স্মরণে। মরহুম শিক্ষক ও ছাত্রদের জন্য দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত