জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির ছোবল থেকে দূরে রেখে সুস্থ-সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মাঠের সক্রিয়তাই পারে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন ক্লাব চত্বরে 'বসুন্ধরা ক্রীড়া চক্র'-এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। 

তৃণমূল পর্যায়ে সঠিক ক্রীড়া চর্চার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। নবনির্মিত এই ক্লাব ভবনটি এলাকার ক্রীড়ানুরাগী ও যুবসমাজের ক্রীড়া অনুশীলনে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।

​অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত