দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার বনতাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ জামান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটক করতে বিজিবি দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন