জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় এসএসসি–তে এ+ পাওয়া দুই মেধাবীকে বই উপহার ​

ছবি : প্রতিনিধি

মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া দুই মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ও মিমের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের (এ+) স্বীকৃতিস্বরূপ তাঁদের পড়াশোনায় উৎসাহিত করতে এই উপহার দেওয়া হয়।

​গতকাল বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আখতার হোসেন নিজাম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও তাঁদের শিক্ষার পথ মসৃণ করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​বই বিতরণকালে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.  সোহাগ মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সী উপস্থিত ছিলেন।

​এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দুই মেধাবী শিক্ষার্থীকে শুভকামনা জানান। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় এসএসসি–তে এ+ পাওয়া দুই মেধাবীকে বই উপহার ​

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া দুই মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ও মিমের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের (এ+) স্বীকৃতিস্বরূপ তাঁদের পড়াশোনায় উৎসাহিত করতে এই উপহার দেওয়া হয়।

​গতকাল বৃহস্পতিবার কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আখতার হোসেন নিজাম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও তাঁদের শিক্ষার পথ মসৃণ করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​বই বিতরণকালে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.  সোহাগ মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সী উপস্থিত ছিলেন।

​এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দুই মেধাবী শিক্ষার্থীকে শুভকামনা জানান। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত