জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে সিএনজি উল্টে নারী নিহত,আহত ৩

চাটমোহরে সিএনজি উল্টে নারী নিহত,আহত ৩
ছবি- প্রতিনিধি

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন (৫৫) পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

আহতরা হলেন নিহতের স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মো. মিনাজ উদ্দিন। তাঁদের প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হওয়ায় পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্যে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ভবানীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাটমোহরে সিএনজি উল্টে নারী নিহত,আহত ৩

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন (৫৫) পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

আহতরা হলেন নিহতের স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মো. মিনাজ উদ্দিন। তাঁদের প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হওয়ায় পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্যে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ভবানীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত