জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে জমি নিয়ে বিরোধে ভাতিজার পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ! থানায় মামলা

ছবি- প্রতিনিধি

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে ধারালো ছুরি দিয়ে ভাতিজা ওবাইদুর রহমানের (৩৭) পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তাঁর আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচা, চাচী ও চাচাতো বোনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ওবাইদুর রহমানের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। আহত ওবাইদুর রহমান উপজেলার মাটিকোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। মামলার আসামিরা হলেন তাঁর চাচা সাইফুল ইসলাম, চাচী শিউলি খাতুন ও চাচাতো বোন নাজু খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ওবাইদুর রহমানের পরিবারের সঙ্গে তাঁর চাচার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ধুনট-শেরপুর সড়কের হুকম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন ওবাইদুর। পথে বাড়ির কাছাকাছি গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া সাইফুল ইসলাম ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় লাঠির আঘাতে ওবাইদুর মাটিতে পড়ে গেলে সাইফুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কর্তন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ওবাইদুর ও তাঁর স্ত্রী রুনা আক্তারকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ওবাইদুরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধুনটে জমি নিয়ে বিরোধে ভাতিজার পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ! থানায় মামলা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জেরে ধারালো ছুরি দিয়ে ভাতিজা ওবাইদুর রহমানের (৩৭) পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তাঁর আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচা, চাচী ও চাচাতো বোনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ওবাইদুর রহমানের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। আহত ওবাইদুর রহমান উপজেলার মাটিকোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। মামলার আসামিরা হলেন তাঁর চাচা সাইফুল ইসলাম, চাচী শিউলি খাতুন ও চাচাতো বোন নাজু খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ওবাইদুর রহমানের পরিবারের সঙ্গে তাঁর চাচার পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ধুনট-শেরপুর সড়কের হুকম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন ওবাইদুর। পথে বাড়ির কাছাকাছি গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া সাইফুল ইসলাম ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় লাঠির আঘাতে ওবাইদুর মাটিতে পড়ে গেলে সাইফুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কর্তন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ওবাইদুর ও তাঁর স্ত্রী রুনা আক্তারকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ওবাইদুরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত