জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

উল্লাসে-উচ্ছ্বাসে দুপচাঁচিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​১৪ অক্টোবর (বুধবার) দুপুরে কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের অধ্যয়ন নয়, বরং লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামাণিক। স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ নবাগত ছাত্রীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:,তাজমিলুর রহমান, অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া থানা,​একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সভাপতি, উপজেলা বিএনপির আব্দুল হামিদ, সাবেক সভাপতি ও কলেজের হিতৈষী সদস্য, আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।​ফারজানা ফেরদৌসী, প্রভাষক
​ অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম সেজুর।

​আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

উল্লাসে-উচ্ছ্বাসে দুপচাঁচিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​১৪ অক্টোবর (বুধবার) দুপুরে কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের অধ্যয়ন নয়, বরং লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামাণিক। স্বাগত বক্তব্যে কলেজের অধ্যক্ষ শামসুল হক আকন্দ নবাগত ছাত্রীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ​এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন:,তাজমিলুর রহমান, অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া থানা,​একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সভাপতি, উপজেলা বিএনপির আব্দুল হামিদ, সাবেক সভাপতি ও কলেজের হিতৈষী সদস্য, আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।​ফারজানা ফেরদৌসী, প্রভাষক
​ অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম সেজুর।

​আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত