দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্য ও সিরাপের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন এনায়েতপুর, ফকিরগঞ্জ ও বাশালগাঁও বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য ও সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন