জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

​কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

ছবি : প্রতিনিধি

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল।

ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

​প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম জামাল বলেন, “জবাবদিহির বাইরে কেউ নন,এমনকি আমিও নই। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার ওপর জোর দিতে হবে।” শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবসাকে আরও আধুনিক ও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

​উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান এবং একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

​রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন।

​শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক অরবিন্দ হাওলাদার, মো. কামরুজ্জামান পলাশ, মো. কবির হোসেন ও মো. বাবুল হাওলাদার; অধ্যক্ষ মাওলানা মো. ওবায়দুল হক অদুদ ও আব্দুল হালিম, এ কে এম কামরুজ্জামান এবং প্রফেসার মো. সাইদুর রহমান।

​সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

​কাঁঠালিয়ায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত