জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি : প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’,এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি ও মহড়া শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম ও মোখফিজুর রহমান বাচ্চু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’,এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি ও মহড়া শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম ও মোখফিজুর রহমান বাচ্চু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত