জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফরিদপুরে বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপণ

ছবি : প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ডেমড়া ব্রিজের দুই পাশে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় ডেমড়া আলহাজ জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসক জানান, আগামী এক বছরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ৪০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, প্রকল্প কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মির্জা বাসিত, ইউপি চেয়ারম্যান জুয়েল রানা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও গোলাম মওলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফরিদপুরে বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুর উপজেলায় বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ডেমড়া ব্রিজের দুই পাশে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় ডেমড়া আলহাজ জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসক জানান, আগামী এক বছরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ৪০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, প্রকল্প কর্মকর্তা মো. মানিকুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মির্জা বাসিত, ইউপি চেয়ারম্যান জুয়েল রানা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও গোলাম মওলাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত