জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি !

ছবি- প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজার সংলগ্ন মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেন্দ্রের একটি স্টিলের আলমারি, একটি বেডসাইড লকার, বৈদ্যুতিক তার, বোর্ড ও তিনটি ফ্যান চুরি হয়েছে। এছাড়াও আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা: সুমি খাতুন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, "আমি সোমবার ( ১২-১০-২০২৬)  সকাল ০৯.০০ টায় নিজ দায়িত্ব পালনের উদ্দেশ্যে মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রবেশ করি। সেখানে একটি স্টীলের আলমারি, একটি বেডসাইড লকার, কেন্দ্রের বৈদ্যুতিক তার, বোর্ড এবং তিনটি ফ্যান চুরি হয়ে গেছে তা দেখতে পাই।

তিনি ঘটনাটি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই কেন্দ্রটি। রাতের আঁধারে এমন চুরির ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"##

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি !

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজার সংলগ্ন মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেন্দ্রের একটি স্টিলের আলমারি, একটি বেডসাইড লকার, বৈদ্যুতিক তার, বোর্ড ও তিনটি ফ্যান চুরি হয়েছে। এছাড়াও আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা: সুমি খাতুন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, "আমি সোমবার ( ১২-১০-২০২৬)  সকাল ০৯.০০ টায় নিজ দায়িত্ব পালনের উদ্দেশ্যে মনিগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রবেশ করি। সেখানে একটি স্টীলের আলমারি, একটি বেডসাইড লকার, কেন্দ্রের বৈদ্যুতিক তার, বোর্ড এবং তিনটি ফ্যান চুরি হয়ে গেছে তা দেখতে পাই।

তিনি ঘটনাটি সরেজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই কেন্দ্রটি। রাতের আঁধারে এমন চুরির ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"##

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত