জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

ছবি- প্রতিনিধি

দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী দূরপাল্লার বাস শিশু ফাহিমকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম সম্পাদন প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী দূরপাল্লার বাস শিশু ফাহিমকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম সম্পাদন প্রক্রিয়াধীন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত