জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

তেরখাদায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা ও পুরষ্কার বিতরণ

ছবি- প্রতিনিধি

তেরখাদা  উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ ১২ অক্টোবর সকাল ১১টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে এক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ আহমেদ আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পূরবী রাণী বালা, 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, দলিত সংস্থার উপজেলা পোগ্রাম অর্গানাইজার মোঃ মঞ্জুরুল ইসলাম ও শিক্ষক শম্পা সাহা। পরে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

তেরখাদায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা ও পুরষ্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

তেরখাদা  উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ ১২ অক্টোবর সকাল ১১টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে এক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ আহমেদ আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পূরবী রাণী বালা, 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, দলিত সংস্থার উপজেলা পোগ্রাম অর্গানাইজার মোঃ মঞ্জুরুল ইসলাম ও শিক্ষক শম্পা সাহা। পরে প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত