মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ,এই স্লোগান নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর ঘোষণা উপলক্ষে এক নির্বাচনী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর সোমবার বিকেলে হিজবুল্লাহ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাব্বু জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক ঠান্ডা, পৌর জামায়াতের আমীর ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃআবুল বাশার এবং পৌর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
শেষে ৩ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। সেই সাথে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সমাবেশে জেলা,উপজেলা ও ওয়ার্ডের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন