জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবির দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিলদার হোসেন আর নেই ‎

ছবি- প্রতিনিধি

জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন আর  নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার ১২ অক্টোবর বিকাল ৪ টায় তিনি মৃত্যু বরণ করেন।

‎পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকরা জানান,অসুস্থতা জনিত কারনে দিলদার ভাই দীর্ঘদিন ধরে পাঁচবিবি ছেড়ে শ্বশুর বাড়ি দিনাজপুর জেলার দাউদপুরে বসবাস করছিলেন।তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

‎এক সময় সাপ্তাহিক বালিঘাটা নামে একটি পত্রিকা সম্পাদনা ও  প্রকাশনা করতেন তিনি। ‎সাংবাদিকতায় তিনি ছিলেন নির্লোভ, সততাই ছিল  তার অহংকার। এছাড়াও তিনি নিউনেশন নামে একটি ইংলিশ পত্রিকাতেও কাজ করতেন।

‎পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সাবেক অধ্যাপক আজাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পাঁচবিবি প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।তার অভাব পূর্ণ হবার নয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পাঁচবিবির দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিলদার হোসেন আর নেই ‎

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন আর  নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার ১২ অক্টোবর বিকাল ৪ টায় তিনি মৃত্যু বরণ করেন।

‎পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকরা জানান,অসুস্থতা জনিত কারনে দিলদার ভাই দীর্ঘদিন ধরে পাঁচবিবি ছেড়ে শ্বশুর বাড়ি দিনাজপুর জেলার দাউদপুরে বসবাস করছিলেন।তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

‎এক সময় সাপ্তাহিক বালিঘাটা নামে একটি পত্রিকা সম্পাদনা ও  প্রকাশনা করতেন তিনি। ‎সাংবাদিকতায় তিনি ছিলেন নির্লোভ, সততাই ছিল  তার অহংকার। এছাড়াও তিনি নিউনেশন নামে একটি ইংলিশ পত্রিকাতেও কাজ করতেন।

‎পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সাবেক অধ্যাপক আজাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পাঁচবিবি প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।তার অভাব পূর্ণ হবার নয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত