জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​আজ রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিশখালী নদীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

​মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

​এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, "দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​আজ রোববার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিশখালী নদীসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

​মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

​এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, "দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত