জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মিতুল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে বটতলী-জয়পুরহাট মহাসড়কের বটতলী বানিয়াপাড়া এলাকায় ডালিম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুহলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুল জয়পুরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বটতলী বানিয়াপাড়া এলাকায় ডালিম পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।
বটতলী এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে থানা-পুলিশের সহায়তায় মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়। নিহত মিতুল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ভিপি সুইটের চাচাতো ভাই।
এবিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনায় মিতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন