জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আমতলীতে মাদকবিরোধী অভিযান গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি- প্রতিনিধি

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাওলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলিমের দোকানের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় ৯০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম মুসুল্লীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আমতলীতে মাদকবিরোধী অভিযান গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাওলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলিমের দোকানের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় ৯০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম মুসুল্লীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত