জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন

ছবি- প্রতিনিধি

যশোরের আটটি উপজেলায় এবার মোট ৭৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা ২৮টি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে এই প্রথমবার ১০১টি প্রতিমা স্থাপন করে বৃহৎ পরিসরে পূজার বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনি দর্শণার্থীর উপচে পড়া ভীড়।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এই ৭৩৭টি মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষের সূচনা। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

চাঁচড়ায়। বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মণ জানান, প্রতিবছর এই প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হলেও এবার ১০১টি প্রতিমা দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। এই বৃহৎ প্রদর্শনী দেখতে দূর-দূরান্তের জেলা থেকেও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী আসবেন বলে তারা আশাবাদী। ৬০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ১৫ জনের কমিটি দেখভাল করছেন।

চাঁচড়া সর্বজনীন মন্দিরের সভাপতি তাপস বিশ্বাস উল্লেখ করেন, এমন সুবিশাল আয়োজন এই জনপদে এবার প্রথম। ইতিমধ্যে পূজার পুরোহিত ও বাদক দল চূড়ান্ত করা হয়েছে এবং প্যান্ডেলের দৃষ্টিনন্দন প্রবেশ তোরণ ও মূল মঞ্চ তৈরির কাজ এগিয়ে চলছে। 

প্রতিমা স্থাপনের কাজ শেষ। শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। এখনই বেজায় ভীড় চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে। এই প্রথমবার এখানে এত প্রতিমা তাই ভীড় সাগ্রহে। ১০১টি আরতি দেখছে সবাই।

প্রতিমা তৈরি ও সার্বিক স্থাপনের কাজ দারুণ মুন্সীয়ানায় করেছেন সাতক্ষীরা আসাশুনি কুন্ডুটিয়ার আকাশ মন্ডল। তার সাথে আরো কারিগর হলেন সূর্য মন্ডল, আভরাম মন্ডল ও দ্বীপ মন্ডল। আকাশ মন্ডল জানান ২০১৪ সাল থেকে তিনি দেবী প্রতিমা করছেন।

মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত জেলার পূজামণ্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। 

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, সম্পূর্ণ ভীতিহীন ও শান্তিময় পরিবেশে ভক্তরা যাতে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত