জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলার ৯৭টি দুর্গাপূজামণ্ডপের অনুকূলে বরাদ্দকৃত জিআর চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ করা হয়েছে।

কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ অক্টোবর শনিবার বিকেলে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হল রুমে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কাহারোল-বোচাগঞ্জ সার্কেল) মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জনাব আলী সরকার, কাহারোল ফায়ার সার্ভিসের লিডার মোঃ রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার রায় এবং কাহারোল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নির্মল রায়।

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার ৯৭টি দুর্গাপূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের হাতে পূজার জন্য বরাদ্দকৃত জিআর চালের ডেলিভারি অর্ডার (ডিও) তুলে দেন।

সভাটি পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জনাব আলী সরকার।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

কাহারোলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত