জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ছবি- প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে বুড়িরচর ইউনিয়নের ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়। এসব ট্যাব ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে সাবমিট করতে হবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছালাহউদ্দিন শিকদার ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও জমা দেওয়ার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

হাতিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

প্রশিক্ষণের প্রথম ব্যাচে বুড়িরচর ইউনিয়নের ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়। এসব ট্যাব ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও অনলাইনে সাবমিট করতে হবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছালাহউদ্দিন শিকদার ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও জমা দেওয়ার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত