জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নতুন ভোর ছাত্র সংগঠন ও যুবসমাজের আয়োজনে

শেরপুর কানাইকান্দরে লিজেন্ড কাপ ফুটবল অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কানাইকান্দর লিজেন্ড কাপ ফুটবল খেলা-২০২৬। 

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল খেলার মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখিত তথ্য অনুযায়ী, খেলাটি আয়োজন করে নতুন ভোর ছাত্র সংগঠন ও কানাইকান্দরের যুবসমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইদুজ্জামান হিমু। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহবন্দেগি ইউনিয়নের চারজন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম হিরো, ,আরিফুল ইসলাম (আরিফ),মিজানুর রহমান  মিজান,কাওসার আহমেদসহ আরো উপস্থিত ছিলেন জিএম সম্রাট ও অনেকেই। 

এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শেরপুর কানাইকান্দরে লিজেন্ড কাপ ফুটবল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কানাইকান্দর লিজেন্ড কাপ ফুটবল খেলা-২০২৬। 

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল খেলার মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখিত তথ্য অনুযায়ী, খেলাটি আয়োজন করে নতুন ভোর ছাত্র সংগঠন ও কানাইকান্দরের যুবসমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইদুজ্জামান হিমু। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহবন্দেগি ইউনিয়নের চারজন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম হিরো, ,আরিফুল ইসলাম (আরিফ),মিজানুর রহমান  মিজান,কাওসার আহমেদসহ আরো উপস্থিত ছিলেন জিএম সম্রাট ও অনেকেই। 

এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত