জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

ছবি- প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

অনুষ্ঠানে নবনির্বাচিতকমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাবান আলী, সহকারী নির্বাচন কমিশনার ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, গোলাম রব্বানীসহ সংগঠনের নেতৃবৃন্দ।শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস আলী, কার্যনির্বাহী সভাপতি গোলাম রব্বানী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হাসান, সহ- সাধারণ সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক সরদার, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব মিন্টু, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠকরানোর মাধ্যমে সংগঠনের দায়িত্ব পালনে তাঁদের অঙ্গীকারবদ্ধ করেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।শপথ গ্রহণ শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং গৃহ নির্মাণ শ্রমিকদের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়াও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিতদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্ধসঢ়;বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত