জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

ছবি : প্রতিনিধি

দিনাজপুর জেলা শহরের মহারাজা স্কুল মাঠে নির্মিত মডেল মসজিদ মুসল্লীদের নামাজ আদায়ের জন্য ৯ অক্টোবর-২০২৬ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার এই তথ্য  নিশ্চিত করেছেন।

মডেল মসজিদ উদ্বোধনের পর পবিত্র জুম্মার নামাজ শেষে প্রধান অতিথি’র বক্তব্যে সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উদ্বোধন করা হলো। 

এখন থেকে এই মসজিদে নিয়মিত শহরের ধর্মপ্রাণ মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।

তিনি বলেন, মডেল মসজিদটি নির্মাণ কাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় জুম্মার নামাজের মধ্য দিয়া মসজিদটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর এই উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকেই মসজিদটিতে প্রথম জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ইবাদত-বন্দেগি শুরু হয়েছে। 

স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এই নান্দনিক মডেল মসজিদটি ইতোমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। মডেল মসজিদ নির্মাণ আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহারে উন্নত প্রযুক্তির সংযোজনে টেকসই ও মজবুত ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার  জানান, এই মডেল মসজিদে নামাজের ব্যবস্থা, ধর্মীয় লাইব্রেরি, বৈঠকের জন্য হল রুম, জেলা ইসলামী ফাউন্ডেশনের দপ্তরসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং মসুল্লিদের ধর্মীয় কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। মডেল মসজিদটি নির্মাণে প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম সেখানে বৃক্ষ রোপন করেন।  অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, বিভিন্ন সরকারি- বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্থান থেকে আসা মুসুল্লীবৃন্দ।

জানা গেছে,মসজিদের উদ্বোধনী দিনে উৎসব মুখর ও ধর্মীয় আচার-আচরণের মধ্যদিয়ে বিপুল সংখ্যক মুসল্লী মসজিদে নামাজ আদায় করেছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত