জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গাইবান্ধায় শ্রেষ্ঠ হলেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা

ছবি : প্রতিনিধি

গাইবান্ধা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা। মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিতে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন।

সম্মাননাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন,গোবিন্দগঞ্জ থানার এসআই মো. মমিনুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. আহসান হাবিব।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই মো. মমিনুল ইসলামকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. আহসান হাবিব এ সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্মাননাপ্রাপ্ত তিন কর্মকর্তা জানান, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় শ্রেষ্ঠ হলেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তা। মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিতে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন।

সম্মাননাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন,গোবিন্দগঞ্জ থানার এসআই মো. মমিনুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. আহসান হাবিব।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই মো. মমিনুল ইসলামকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. আহসান হাবিব এ সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্মাননাপ্রাপ্ত তিন কর্মকর্তা জানান, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত