জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম,উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, সান্তাহার মাদকদ্রব্য সার্কেলের কর্মকর্তা শামসুল আলম, আদমদীঘি পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার ও সদস্য সচিব অভিলাশ বর্মনসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল হালিম,উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি, সান্তাহার মাদকদ্রব্য সার্কেলের কর্মকর্তা শামসুল আলম, আদমদীঘি পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার ও সদস্য সচিব অভিলাশ বর্মনসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত