জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় প্রবীণ ব্যক্তির জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক প্রবীণ ব্যক্তির ক্রয়কৃত জমি থেকে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার পর জোরপূর্বক ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বাধা দেওয়ায় ওই বৃদ্ধকে মারধর ও রক্তাক্ত জখমের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

​এ ঘটনায় ভুক্তভোগী আঃ ছালাম সিকদার (৭৪) বাদী হয়ে জালাল শরীফ (৫৭), নিজাম উদ্দিন (৫৫) ও ফিরোজ শরীফসহ (৫০) অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের বাসিন্দা আঃ ছালাম সিকদার কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মৌজায় (এসএ খতিয়ান নং- ৬১, দাগ নং- ৫৪১) মোসা. রানীর বেগমের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। তবে ভুক্তভোগীর নিজ বাড়ি দূরবর্তী হওয়ায় বিবাদীগণ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা করে আসছিল।

​অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বিবাদীগণ বেআইনিভাবে জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। পরে তারা জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে জমির আকৃতি পরিবর্তন করে ফেলে।

​ভুক্তভোগী আঃ ছালাম সিকদার জানান, গাছ কাটা ও জমি দখলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীগণ তা তোয়াক্কা করেনি।

​তিনি আরও বলেন, "আমার বয়স ৭৪ বছর। আমার অনুপস্থিতে তারা আমার ক্রয়কৃত জমির গাছ কেটে ঘর তুলে দখল করে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে আমাকে রক্তাত্ব জখম করার হুমকি দেওয়া হয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।"

​বর্তমানে উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​কাঁঠালিয়া থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় প্রবীণ ব্যক্তির জমি দখল ও গাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত