বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ধুনট থানা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ধুনট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশকে আরও সবুজ ও মনোরম করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আশেকে এলাহি শিবলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সুমন হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুঞ্জুরুল হক, সদস্য গোলাম রব্বানীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন