জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী

ছবি- প্রতিনিধি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯ এর জন্য মনোনীত ইবি শিক্ষার্থীরা হলেন— আল-কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং  বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

এদিকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি বিভাগের আল আমিন মিলন।

এছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০২১ এর জন্য আল-কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল ফিকহ এন্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন মনোনীত হয়েছেন। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য সারাদেশ থেকে এবারে ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো এই প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

২০০৫ সালে ইউজিসি এটি প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা এই পদক পান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত