নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ।
গ্রেপ্তাররা হলেন,বদলপুর গ্রামের বান্দন (৪৫), তার ছেলে সুজিত (২১) এবং গংগার ছেলে রহিন (৩৬)। তারা সবাই নওগাঁর পত্নীতলা থানার বদলপুর এলাকার বাসিন্দা।
অভিযানে প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন