জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই

ছবি- প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত ব্যাংকের দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেছেন। আহত দুইজন হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তলোনকৃত ৩০ লাখ টাকা এবং আমার কাছ থেকে ৪ লাখসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুর যাচ্ছিল।

পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মারধরে আমার ব্যাংকের দুই কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগীতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানিয়েছি।

রাণীনগর থানার ওসি মো.জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারসহ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাণীনগরে এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত ব্যাংকের দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করেছেন। আহত দুইজন হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তলোনকৃত ৩০ লাখ টাকা এবং আমার কাছ থেকে ৪ লাখসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুর যাচ্ছিল।

পথে দুপুরের দিকে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে এবং পিছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাতারিভাবে পিটিয়ে কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মারধরে আমার ব্যাংকের দুই কর্মকর্তা গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগীতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানিয়েছি।

রাণীনগর থানার ওসি মো.জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারসহ টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত