জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে আছরঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন ​

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ঐতিহ্যবাহী আছরঙ্গা দীঘিতে ওয়াকওয়ে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ​ফলক উন্মোচন করে এই উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

​জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ২৫,০০,০০০ (পঁচিশ লাখ) টাকা প্রাক্কলিত মূল্যে ‘আছরঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণ’ প্রকল্পটির বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।ফলক উন্মোচনের পর মোনাজাতের মাধ্যমে কাজের সাফল্য ও এলাকার অগ্রগতি কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে আছরঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন ​

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের ঐতিহ্যবাহী আছরঙ্গা দীঘিতে ওয়াকওয়ে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ​ফলক উন্মোচন করে এই উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান।

​জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ২৫,০০,০০০ (পঁচিশ লাখ) টাকা প্রাক্কলিত মূল্যে ‘আছরঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণ’ প্রকল্পটির বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।ফলক উন্মোচনের পর মোনাজাতের মাধ্যমে কাজের সাফল্য ও এলাকার অগ্রগতি কামনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত