জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্টে ৩ পরিবহন চালককে জরিমানা

ছবি- প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি পরিবহনের চালককে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অননুমোদিত ও মানমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারী ও পরিবহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্টে ৩ পরিবহন চালককে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি পরিবহনের চালককে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অননুমোদিত ও মানমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারী ও পরিবহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত