জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাধবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

ছবি- প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মাধবপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারি কমিশনার ভূমি মৈত্রী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা সিরাজুল ইসলাম, শিক্ষা কর্মকতা শেখ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা সফিকুল ইসলাম, অধ্যাপক দিলপিয়ার হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম মির্জা, প্রভাষক শর্মিলী রায়, শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষিকা সেলিনা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ও নতুন শিক্ষণ পদ্ধতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাধবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত