নওগাঁর মান্দায় অবৈধ মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ আমাল উদ্দীন নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মান্দা উপজেলার রামবাড়ী পোস্টঅফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মোঃ আমাল উদ্দীন মান্দা উপজেলার ব্রজপুর গ্রামের মোঃ মোজাম্মেল মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাদক সেবনের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন তিনি ‘টেপান্ডল’ নামের একটি অবৈধ মাদক গ্রহণ করে নিজ এলাকায় সর্বসাধারণের চলাচলে বিঘ্ন ঘটান এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন। স্থানীয় বাসিন্দারা তার এই বেপরোয়া আচরণ ও বিশৃঙ্খলায় অতিষ্ঠ হয়ে আইনশৃঙখলা বাহিনীকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্রজপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদকসেবী আমাল উদ্দীনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক সাজা প্রদান করেন।
আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং নওগাঁ জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মাদক সমাজ ও পরিবারের জন্য একটি অভিশাপ। মাদক সেবন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। মান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ মাদকের ব্যবহার ও বিপণনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই ধরণের কঠোর ও সিদ্ধান্তমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রামবাড়ী ও ব্রজপুর গ্রামের সচেতন এলাকাবাসী। সামাজিক অপরাধ দমনে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ এলাকাভিত্তিক মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন