নওগাঁর পত্নীতলায় ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ শাবনুর আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় নজিপুর পৌরসভার বাদপুইয়া মৌজার কর্মকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাবনুর আক্তার বাদপুইয়া গ্রামের মোঃ গাজিউল আলমের স্ত্রী। তার হেফাজত থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন