জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না,সমাজকল্যাণমন্ত্রী

ছবি- প্রতিনিধি

বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করলে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএনপি তা করেনি।

তিনি আরও বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, দেশের মানুষের ওপর তাদের আস্থা ছিল না। তাদের আস্থা ছিল নিজেদের মুরুব্বিদের ওপর। মুরুব্বিরা যতদিন ক্ষমতায় রাখতে পারবেন, ততদিনই ক্ষমতায় থাকা যাবে, এমন ধারণা তাদের মধ্যে ছিল।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর সেই মুরুব্বিরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেননি। 

পরবর্তীতে তারা আবার সেই মুরুব্বিদের কাছেই আশ্রয় নিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না,সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত