জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে জেলা বিএনপির সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।  শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫ টায় শহরের মাওয়া চাইনিজের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতীসহ দলীয় নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে জেলা বিএনপির সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।  শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫ টায় শহরের মাওয়া চাইনিজের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতীসহ দলীয় নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত