জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নাজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি ইউনিয়নের কালিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার ২ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। কালিকাঠী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের এক রোমাঞ্চকর ম্যাচে কালিকাঠী একাদশকে টাইব্রেকারে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে শাঁখারীকাঠী একাদশ।

আয়োজক সূত্রে জানা যায়, নির্দ্বারিত সময়ে দু’দলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হলে সেখানে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয়লাভ করে শাঁখারীকাঠী একাদশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব নাছির আহমেদ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার সিকদার,নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মোঃ মাজেদুল কবীর রাসেল, বর্তমান আহ্বায়ক জনাব এইচ.এম শামীম হাসান, সদস্য সচিব জনাব তারেক আব্দুল্লাহ বাপ্পি এবং নাজিরপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব মোঃ শাহীন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামকাঠী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জনাব মোঃ জাহিন মোল্লা, কালিকাঠী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা জনাব মোঃ কাইউম ফকির ও জনাব মোঃ সেলিম শেখ এবং শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লা,সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান।

সম্পূর্ণ টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন কালিকাঠী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব তরিকুল ইসলাম তামিম। চমৎকার ও সুশৃঙ্খল আয়োজনের জন্য স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নাজিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত