নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ২১০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ মোছা. নুর নাহার (৩৬) নামে এক নারীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি দল শুক্রবার (২ অক্টোবর) উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোছা. নুর নাহারের কাছে থেকে ২১০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার সহ তাকে আটক করা হয়।
আটক কৃত নুর নাহার বান্দাইখাড়া এলাকার মুক্তার হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন