জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জামালপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (০২-১০-২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী রাজিব বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৭ যাত্রীর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে এলাকাবাসী কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-জামালপুর রোডে রাজিব বাস সিন্ডিকেট বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত গতি এবং অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, "আর কত লাশ পড়লে কর্তৃপক্ষ রাজিব বাসের এই নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমরা কি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকবো?"

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জামালপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহ বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (০২-১০-২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী রাজিব বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৭ যাত্রীর মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তবে এলাকাবাসী কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ-জামালপুর রোডে রাজিব বাস সিন্ডিকেট বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। অতিরিক্ত যাত্রী, অতিরিক্ত গতি এবং অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন, "আর কত লাশ পড়লে কর্তৃপক্ষ রাজিব বাসের এই নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমরা কি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকবো?"

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত