চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবী ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে সাজা দেওয়া হয়। অন্যদিকে, মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতটমোহর থানা পুলিশ গতকাল (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাটমোহর উপজেলার বোথর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মঞ্জুর রহমান (২৬) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
একই এলাকার সিরাজ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (২২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
অন্যদিকে, পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার চাঁদভা কুষ্টিয়া পাড়া গ্রামের জামের উদ্দিনের ছেলে নিজামুল ইসলাম (৪০) কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন