জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই কন্যাশিশুর

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে মেহজাবিন আক্তার (২) ও তাহিয়া জান্নাত হুজাইফা (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহজাবিন আক্তার উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে এবং তাহিয়া জান্নাত হুজাইফা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। 

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে দৌড়াদৌড়ির সময় তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন ডোবার পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। 

এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ির আশপাশে থাকা ডোবা ও পুকুরগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিরামপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই কন্যাশিশুর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত